SpotAClone
বাংলা
Check a voice noteCheck

গলাটা আসল, না এআই ভয়েস? ভুয়া কলের ভয়েস নোট যাচাই করুন

A Bengali-language page explaining what digital arrest is, how voice cloning powers fake calls, and how to check a suspicious voice note with SpotAClone, for readers in India and elsewhere.

রাত এগারোটায় হোয়াটসঅ্যাপে নাতির গলায় একটা ভয়েস নোট: “দিদা, আমি বিপদে পড়েছি, এখনই কিছু টাকা পাঠাও, বাবাকে বোলো না।” গলা শুনে যে কেউ ঘাবড়ে যাবেন। কিন্তু এখন এআই ভয়েস টুল দিয়ে কারও গলা প্রায় হুবহু নকল করা যায়, একেই বলে ভয়েস ক্লোনিং। ফেসবুক বা ইউটিউবে দেওয়া ছোট্ট একটা ভিডিও থেকেই প্রতারকরা গলার নমুনা পেয়ে যেতে পারে।

তাই কোনো ভয়েস নোট বা কল রেকর্ডিং নিয়ে খটকা লাগলে নিচে আপলোড করে দেখুন। গলায় এআই দিয়ে তৈরির লক্ষণ আছে কি না, SpotAClone তা জানাবে। নিশ্চিত হতে না পারলে সেটাও সোজাসুজি বলবে।

ভয়েস নোট যাচাই করুন

Have a licence key?

অডিও যাচাই করেই সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয়, কখনো রাখা হয় না। Privacy

কীভাবে ব্যবহার করবেন

  1. WhatsApp ভয়েস নোট (.opus/.ogg) কিংবা .m4a, .mp3, .wav, .webm, .aac, .amr ফাইল বেছে নিন, সর্বোচ্চ 15 MB।
  2. ফাইল না থাকলে মাইক্রোফোনে ৬০ সেকেন্ড পর্যন্ত রেকর্ড করতে পারেন।
  3. “এই গলাটা যাচাই করুন” চাপুন। কোনো সাইন-আপ ছাড়াই দিনে ৩টি যাচাই বিনামূল্যে। বেশি দরকার হলে প্ল্যান ও দাম দেখুন।

তিন রকম ফলের মানে

সম্ভবত এআই ভয়েস: গলায় যন্ত্রে তৈরি কণ্ঠের ছাপ পাওয়া গেছে। টাকা পাঠাবেন না, কোনো তথ্যও দেবেন না।

সম্ভবত আসল মানুষের গলা: এআই-এর লক্ষণ মেলেনি। তবে এতে প্রমাণ হয় না যে ওপাশে আপনার চেনা মানুষটিই আছেন। অন্য কেউ গলা নকল করেও ঠকাতে পারে।

নিশ্চিত বলা যাচ্ছে না: অডিও খুব ছোট হলে বা আওয়াজ বেশি থাকলে এমন হতে পারে। আন্দাজে কিছু বলার চেয়ে আমরা খোলাখুলি “জানি না” বলাই ঠিক মনে করি। পরিষ্কার, একটু লম্বা রেকর্ডিং দিয়ে আবার চেষ্টা করুন।

এটা সিদ্ধান্ত নিতে সাহায্য করার একটা টুল, প্রমাণ নয়। ফোনের মানের অডিওতে ভারতীয় ভাষার কথা মাথায় রেখে এটি তৈরি।

ডিজিটাল অ্যারেস্ট কি?

আইনে “ডিজিটাল অ্যারেস্ট” বলে কিছু নেই। প্রথমে কুরিয়ার কোম্পানি বা টেলিকম দপ্তরের নামে একটা ফোন আসে। তারপর উর্দি পরা “পুলিশ” বা “CBI অফিসার” ভিডিও কলে এসে বলে, আপনার নামে পাঠানো পার্সেলে মাদক মিলেছে বা আপনার আধার দিয়ে টাকা পাচার হয়েছে। ক্যামেরার সামনে থেকে নড়া যাবে না, কাউকে জানানো যাবে না, এভাবে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে। শেষে “যাচাইয়ের জন্য” সব সঞ্চয় একটা অ্যাকাউন্টে পাঠাতে বলে।

মনে রাখবেন, ভারতের পুলিশ, CBI, ED বা কাস্টমস কেউই ভিডিও কলে গ্রেপ্তার করে না, টাকা পাঠাতেও বলে না। বিস্তারিত পড়ুন: ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা নিয়ে গাইড।

অন্য ভুয়া কলগুলো কেমন হয়

  • ব্যাংকের নামে: “আপনার কার্ড বন্ধ হয়ে যাবে, যে OTP এসেছে সেটা বলুন।” কোনো ব্যাংক কখনো OTP, PIN বা UPI PIN চায় না। দেখুন: ব্যাংকের নামে ভুয়া OTP কল।
  • পরিবারের কারও গলায়: নতুন নম্বর, ভীষণ তাড়া, আর “কাউকে বোলো না”, এই তিনটে একসঙ্গে থাকলে সাবধান। দেখুন: পারিবারিক বিপদের ভুয়া কল।

সন্দেহ হলে কী করবেন

  • কল কেটে দিন। ফোনে আগে থেকে সেভ করা নম্বরে নিজে ফোন করে খোঁজ নিন।
  • OTP, PIN, UPI PIN কাউকে বলবেন না, ফোনের ওপাশে “ব্যাংক” বা “পুলিশ” থাকলেও না।
  • বাড়ির সবাই মিলে একটা গোপন সংকেত-শব্দ ঠিক করে রাখুন। জরুরি কল এলে সেটা জিজ্ঞেস করুন।
  • ভারতে প্রতারণা হলে সঙ্গে সঙ্গে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-এ ফোন করুন, অথবা cybercrime.gov.in-এ অভিযোগ জানান। টাকা চলে গেলে পড়ুন: এখন কী করবেন।
  • বাংলাদেশ বা অন্য দেশে থাকলে নিকটস্থ থানায় বা আপনার দেশের জাতীয় সাইবার অপরাধ কর্তৃপক্ষের কাছে যত দ্রুত সম্ভব অভিযোগ করুন।

আপনার অডিওর গোপনীয়তা

যে অডিও আপলোড করবেন, যাচাই শেষ হলেই তা মুছে ফেলা হয়; আমরা সেটা রেখে দিই না। আরও জানতে গোপনীয়তা নীতি দেখুন।

Plans and pricing

In India, Plus and Family are billed yearly. Yearly billing keeps payment fees low so more of your money goes into the service.

Plans for people and families

Free

For a quick check when something feels off.

₹0

No card, no signup.

  • 3 checks a day
  • No signup needed
  • Upload or record up to 60 s
Check free now

Plus

For you, whenever a voice note feels wrong.

₹499 / year

About ₹42 a month, billed yearly

  • 100 checks a month
  • Use on 2 devices
  • Audio never stored
Coming soon
Best value for families

Family

Protect parents and grandparents too.

₹999 / year

About ₹83 a month, billed yearly

  • 400 checks a month, shared
  • Use on up to 5 devices
  • One key for the whole family
  • Same honest results and advice
Coming soon

Prices in INR. Payments handled securely by our payment partner. Taxes calculated at checkout.

All plans, including developer API

সাধারণ প্রশ্নোত্তর

ডিজিটাল অ্যারেস্ট কি?

ডিজিটাল অ্যারেস্ট বলে আইনে কিছু নেই, এটা একটা প্রতারণা। প্রতারকরা পুলিশ, CBI, ED বা কাস্টমস অফিসার সেজে ভিডিও কলে ভয় দেখায়, তারপর যাচাইয়ের নাম করে টাকা পাঠাতে বলে। ভারতের পুলিশ বা তদন্তকারী সংস্থা ভিডিও কলে কাউকে গ্রেপ্তার করে না, টাকাও চায় না।

ভয়েস ক্লোনিং কী?

কারও গলার অল্প একটু রেকর্ডিং থেকে এআই টুল দিয়ে হুবহু সেই গলায় নতুন কথা বানানোকে ভয়েস ক্লোনিং বলে। প্রতারকরা এর সাহায্যে আত্মীয়ের গলায় ভুয়া কল বা ভয়েস নোট পাঠাতে পারে।

‘সম্ভবত আসল মানুষের গলা’ ফল এলে কি ধরে নেব যে কথা বলেছে আমার ছেলেই?

না। এর মানে শুধু এটুকু যে গলায় এআই-এর লক্ষণ পাওয়া যায়নি। কে কথা বলছে, তা এই ফল প্রমাণ করে না। আগে থেকে জানা নম্বরে নিজে ফোন করে নিশ্চিত হয়ে নিন।

আমার আপলোড করা অডিও কি রেখে দেওয়া হয়?

না। যাচাই শেষ হলেই অডিও সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয়, কোথাও সংরক্ষণ করা হয় না।

আমি বাংলাদেশে থাকি। প্রতারণা হলে কোথায় জানাব?

cybercrime.gov.in আর 1930 শুধু ভারতের জন্য। বাংলাদেশ বা অন্য কোনো দেশে থাকলে নিকটস্থ থানায় বা আপনার দেশের জাতীয় সাইবার অপরাধ কর্তৃপক্ষের সঙ্গে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন, এবং সঙ্গে সঙ্গে নিজের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সেবাকে জানান।

এই পাতাটি অন্য ভাষায় পড়ুন

Check a voice note